ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্পাদকমণ্ডলী বৈঠকে বসছে কাল (সোমবার)। দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বিকেল চারটায় অনুষ্ঠিত হবে এ সভা।
আজ রোববার রাতে দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সবাইকে ওই সভায় যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।