সংক্ষেপ

কমিটি গঠন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির দুদিনব্যাপী দশম সম্মেলন গত শুক্রবার বিএনএসবি চক্ষু হাসপাতাল মিলনায়তনে শেষ হয়েছে। কাউন্সিল অধিবেশন শেষে মকবুল হোসেনকে সভাপতি, নিলিমেষ ঘোষকে সাধারণ সম্পাদক ও মাসুক মিয়াকে সহসাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট চার বছর মেয়াদি কমিটি গঠন করা হয়। কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লাহ আল ক্বাফি। এর আগে গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় পৌর জনমিলন কেন্দ্রে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ও সাবেক সভাপতি মনজুরুল আহসান খান।