বাংলাদেশ যুবমৈত্রীর মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় পৌর মিলনায়তনে এক কর্মিসভায় এই কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন যুবমৈত্রী জেলা কমিটির সভাপতি আফরোজ আলী। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান। এতে কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক আবদুল আহাদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সৈয়দ আমিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বুলবুল আহমেদকে আহ্বায়ক এবং তাপস কুমার ঘোষ ও নূর আহমদকে যুগ্ম আহ্বায়ক করে নয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।