চাঁদপুরের হাজীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটিসহ চারটি অঙ্গসংগঠনেরও কমিটি করা হয়েছে। গত শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কমিটি ঘোষণা করা হয়। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান মিয়াজীকে আহ্বায়ক ও নাদিম উল্যাহ্কে সদস্যসচিব করে নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে। এ ছাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেনকে উপজেলা যুবদলের সভাপতি ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক, পৌর যুবদলের কমিটিতে শাহাদাত হোসেন ফখরুলকে সভাপতি ও এমরান হোসেনকে সাধারণ সম্পাদক, উপজেলা মহিলা দলের সাবেক ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তারকে সভাপতি ও সুফিয়া বেগমকে সাধারণ সম্পাদক এবং পৌর মহিলা দলের লিলি আক্তারকে সভাপতি ও বিবি হাওয়াকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়।