চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রেহেনা বেগমকে সভাপতি, কোহিনূর আক্তারকে সহসভাপতি, জেসমিন আক্তারকে সাধারণ সম্পাদক ও রীনা আক্তারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। ৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত কর্মিসভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়। কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেমন আর তৈয়ব। কর্মিসভায় লোহাগাড়ার নয় ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি