টাঙ্গাইলের মির্জাপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনের কর্মী সমাবেশে সমঝোতার মাধ্যমে মাহাবুব আলম সবুজকে আহ্বায়ক, আব্দুল লতিফ সিকদার ও মাসুম রানাকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, প্রমুখ বক্তৃতা করেন। আবুল হোসেন বলেন, ওই কমিটি আগামী এক মাসের মধ্যে পৌর এলাকার নয়টি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ পৌর কমিটি গঠন করবে। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি|