ফরিদপুরে মাইনরিটি রাইটস ফোরামের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে শহরের ফরিদপুর উচ্চবিদ্যালয়ের ঈশান মিলনায়তনে সভার আয়োজন করা হয়। শিক্ষাবিদ প্রভাত কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশের সভাপতি মুকুল রঞ্জন শিকদার। আরও বক্তব্য দেন উৎপল বিশ্বাস, অসিত মজুমদার, অধ্যাপক অঞ্জনা রানী শীল, গোবিন্দ চন্দ্র বিশ্বাস, আশুতোষ মণ্ডল প্রমুখ। পরে প্রভাত বিশ্বাসকে সভাপতি ও অঞ্জনা রানী শীলকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট ফোরামের ফরিদপুর জেলা কমিটি গঠন করা হয়।