পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় তৃণমূলের নেতাদের ভোটে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির আহ্বায়ক ও শাফিউল আজম সদস্যসচিব নির্বাচিত হন। এ ছাড়া মনিরুজ্জামান মিয়া, কাফি চৌধুরী, বদরুজোদ্দা মিয়া, জিয়াউল হাসান ও শেখ মিরাজ আহমেদ যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। গত ফেব্রুয়ারিতে উপজেলা পরিষদ নির্বাচনের আগে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে উপজেলা বিএনপির কমিটি ভেঙে দেয় জেলা বিএনপি।