বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বড় দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে আগামীকাল মঙ্গলবার রাতে মতবিনিময় করবেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কাল রাত সাড়ে আটটার দিকে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সামসুদ্দিন দিদার আজ সোমবার রাতে প্রথম আলোকে এ তথ্য জানান।