বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আগামীকাল সোমবার। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে কাল রাত নয়টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার আজ রোববার প্রথম আলোকে এ তথ্য জানান।
বিএনপির সূত্র জানায়, বৈঠকে সমসাময়িক রাজনীতি, নির্বাচন কমিশন গঠন নিয়ে চলমান বিষয়াদিসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।