গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে কাল মঙ্গলবার সারা দেশে শোক দিবস পালন করবে বিএনপি। এ উপলক্ষে কেন্দ্রীয়ভাবে বেলা দুইটায় ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শোকসভা করবে দলটি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। একই দিন সারা দেশে এই কর্মসূচি পালনের জন্য দলের নেতা–কর্মীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।