খালেদার সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহিম আল দাফারি। গতকাল মঙ্গলবার রাতে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয় সূত্র জানায়, সাক্ষাতে বাংলাদেশের সঙ্গে কুয়েতের সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে খালেদা জিয়া ও বিদায়ী রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহিম আশা প্রকাশ করেন। প্রায় এক ঘণ্টা তাঁরা কথা বলেন।
এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।