কমিটি গঠনের দুই বছর পর নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভা গতকাল শনিবার চাঁচকৈড় বাজারের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান অসুস্থ থাকায় ১ নম্বর সহসভাপতি আবদুল বারী এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা মহিলা লীগের সভানেত্রী সাহিদা আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি আলাল শেখ প্রমুখ। এতে তৃণমূল আওয়ামী লীগের ৫৭টি ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ তাঁদের অনুসারীরা অংশগ্রহণ করেন। ২০১৩ সালের নভেম্বরে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। নানা কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি।