চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চারটি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিলুপ্ত হওয়া কমিটিগুলো হচ্ছে ১ নম্বর নায়েরগাঁও উত্তর ইউনিয়ন, ৩ নম্বর খাদেরগাঁও ইউনিয়ন, ৪ নম্বর নারায়ণপুর ইউনিয়ন ও ৫ নম্বর উপাদী উত্তর ইউনিয়ন বিএনপি। উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সরকার বলেন, তিন বছরের জন্য গঠিত ওই কমিটিগুলোর মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। এ জন্য এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে। অল্প সময়েই উল্লেখিত চার ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে। ওই কমিটি আগামী তিন মাসের মধ্যে নতুন কমিটি গঠন করবে।