মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গুলশান আরা মিলি গতকাল বুধবার শপথ নিয়েছেন। বেলা ১১টার দিকে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে শপথবাক্য পাঠ করান কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীসহ আওয়ামী লীগের একাধিক নেতা সেখানে উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিতের মৃত্যু হওয়ায় গত ২৯ মার্চ
উপনির্বাচনে তাঁর স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি গুলশান আরা মিলি জয়ী হন। গুলশান আরা সিলেট বিভাগের একমাত্র নারী উপজেলা চেয়ারম্যান।