
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে নাটোর এনএস কলেজ মাঠে জনসভা মঞ্চে পৌঁছেছেন। সেখানে ২০-দলীয় জোটের জনসভায় জোটের নেতারা বক্তব্য দিচ্ছেন।
খালেদা জিয়ার সফর উপলক্ষে জনসভা স্থলসহ সারা শহর বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে। শতাধিক তোরণ ও আলোকসজ্জায় শহরে উৎসবের আমেজ তৈরি হয়েছে। জোটের শরিকদের পক্ষ থেকেও তাঁর সম্মানে তোরণ নির্মাণ করা হয়েছে।
জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার গতকাল শুক্রবার জানান, জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের জন্য জনসভাস্থলে পৃথক একটি এলাকা সংরক্ষণ করা হয়েছে।