আজ ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
গত ৪৪ বছরের পথচলায় জাসদ বেশ কয়েক দফা ভাঙনের মুখে পড়ে। এখনো দলটির তিনটি ধারা বিদ্যমান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতারের নেতৃত্বাধীন জাসদ আজ সোমবার বিকেল তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে।
শরীফ নূরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের নেতৃত্বাধীন জাসদ আজ একই সময়ে কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজন করেছে আলোচনা সভা।
আ স ম আবদুর রব ও আবদুল মালেক রতনের নেতৃত্বাধীন জাসদ বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করেছে।