অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। গত বুধবার তাঁকে রাজধানীর বারডেম হাতপাতালে ভর্তি করা হয়। তিনি ডায়াবেটিস ও কিডনির সমস্যাসহ নানা অসুস্থতায় ভুগছেন। তিনি বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে দলের গণতন্ত্র সংশোধনবিষয়ক উপকমিটির আহ্বায়ক।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল তরিকুলকে দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি তরিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।