পাকিস্তানের কোনো দলকে আমন্ত্রণ জানাবে না আ.লীগ

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে পাকিস্তানের কোনো দলকে আমন্ত্রণ জানাবে না আওয়ামী লীগ।

জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপকমিটির আহ্বায়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল বৃহস্পতিবার কমিটির বৈঠক শেষে এ কথা বলেন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

মোহাম্মদ নাসিম বলেন, ‘কয়েকটি পত্রিকায় নিউজ এসেছে, পাকিস্তান থেকে নাকি কয়েকজন আসছে। পাকিস্তানকে দাওয়াত করার প্রশ্নই ওঠে না।’