সংক্ষেপ

বর্ধিত সভা

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে গতকাল বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে বর্ধিত সভা হয়েছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক জুবায়ের পাশার সভাপতিত্বে এতে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবর, শাহ আবদুল বারেক, শাফায়াত হোসেন, এ এইচ এম ওয়াসিম প্রমুখ। সভায় উপজেলার ছয় ইউনিয়নে আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।