সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ধিত সভার কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা প্রশাসক আবদুজ জহুর চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক সাংসদ আলহাজ শফিকুর রহমান চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজম্মিল আলী ও সাধারণ সম্পাদক বাবুল আখতারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আ ন ম শফিকুল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুক উদ্দিন আহমদ প্রমুখ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সম্পাদক এইচ এম ফিরুজ আলী প্রমুখ। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি