বিএনপির কেন্দ্রীয় কমিটির সহগ্রাম সরকারবিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকার। দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে ৫ অক্টোবর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে লিখিত আবেদন করেন তিনি। তিনি উল্লেখ করেন, শারীরিক সমস্যা ও পৌরসভার দায়িত্ব পালন করায় তাঁর পক্ষে দলীয় পদে দায়িত্ব পালন করতে পারছেন না। যোগাযোগ করা হলে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন আমজাদ হোসেন।