
হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে তিনি সেখানে যান।
প্রধানমন্ত্রী বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন। বিবিয়ানা প্রকল্প ৩ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। প্রধানমন্ত্রী গ্যাসক্ষেত্রের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জ জেলা সদরে যাবেন। সেখানে তিনি হবিগঞ্জ জেলা স্টেডিয়াম ও নার্সিং ইনস্টিটিউট উদ্বোধন করবেন। পরে শেখ হাসিনা হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতালসহ ২৩টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। বিকেল তিনটার দিকে তিনি হবিগঞ্জ নিউফিল্ড মাঠে এক জনসভায় বক্তব্য দেবেন। পরে তিনি ঢাকায় ফিরবেন।