কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে নগরের শাকতলা উচ্চবিদ্যালয়ে নারী-পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। ছবিটি সকাল সাড়ে আটটায় তোলা
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে নগরের শাকতলা উচ্চবিদ্যালয়ে নারী-পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। ছবিটি সকাল সাড়ে আটটায় তোলা

‘বুঝতে একটু দেরি হচ্ছে, তাই ভোট গ্রহণে ধীরগতি’

কুমিল্লা সিটি নির্বাচনের ফলাফল

কুমিল্লা সিটির ভোটে আজ বুধবার সকাল থেকেই ভোটারদের উপস্থিতি দেখা যায়। তবে অনেক কেন্দ্রে ভোটারদের অভিযোগ, ভোট গ্রহণ চলছে ধীরগতিতে। কেন্দ্রে ঘণ্টায় ২০ থেকে ৩০ জন করে ভোট দিতে পারছেন।

আজ সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। সিটি করপোরেশন ২১ নম্বর ওয়ার্ডের শাকতলা উচ্চবিদ্যালয় ও জাঙ্গালিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চবিদ্যালয় ঘুরে দেখা যায়, কেন্দ্রে পুরুষ ও ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। কিন্তু ভোটাররা অভিযোগ করছেন, ইভিএমের কারণে ধীরগতিতে ভোট গ্রহণ চলছে । নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মানুষ ইভিএমে অভ্যস্ত নন বলে ভোট গ্রহণে দেরি হচ্ছে।

শাকতলা উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রাজীব রায় প্রথম আলোকে বলেন, ইভিএমের কারণে ভোট গ্রহণ কিছুটা ধীরগতিতে চলছে। তাঁর কেন্দ্রে ৭টি বুথ রয়েছে। ভোটার ২ হাজার ৪০৬ জন। প্রতি ২ ঘণ্টা পরপর ভোট হিসাব করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন:

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. এনামুল হক প্রথম আলোকে বলেন, অনেকের বুঝতে একটু দেরি হচ্ছে, তাই ভোট গ্রহণে কিছুটা দেরি হচ্ছে। তিনি আরও বলেন, ভোট দিয়ে ভোটাররা যদি বাইরে গিয়ে অন্য ভোটারদের পদ্ধতি বলে দেন, তাহলে ভোটারদের ভোট দিতে দেরি হবে না। তাঁর কেন্দ্রে ৪ বুথে ভোটারসংখ্যা ১ হাজার ৪৩৩।

শাকতলা উচ্চবিদ্যালয় ও জাঙ্গালিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চবিদ্যালয়ে দেখা যায়, বাকি প্রার্থীর এজেন্টদের গলায় মার্কা–সংবলিত কার্ড ঝোলানো থাকলেও টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থীর এজেন্টের কার্ড ঝোলানো নেই। এ বিষয়ে কথা বলতে গেলে অনীহা প্রকাশ করেন ওই এজেন্ট।