সাড়ে ১৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার নির্বাচন। গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র জমা দানের শেষ দিন। আগামী ২৫ এপ্রিল এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে ৬ জন এবং কাউন্সিলর পদে ৪৫ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁদের মনোনয়নপত্র জমা দেন। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুর রহমান মিয়া ও বিএনপির প্রার্থী মো. মিজানুর রহমান। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. ইব্রাহিম খলিল, আহাজ্জাত মুহসিন, মিজানুর রহমান মৃধা ও সাজ্জাদ হোসেন।