১১ বছর পর পাবনার ঈশ্বরদীতে সাঁড়া ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের গোপন ভোটে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। মাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিছুন্নবী বিশ্বাস। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান, পৌর কমিটির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে স্বজন সরদার সভাপতি ও শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।