মানি লন্ডারিং মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে আগামী রোববার আবার বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ কর্মসূচির ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, তারেক রহমানের বিরুদ্ধে ভিত্তিহীন মামলায় সরকারনিয়ন্ত্রিত বিচারব্যবস্থায় প্রহসনমূলক সাজার প্রতিবাদে দেশের সব উপজেলা ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে ছাত্রদল। বিবৃতিতে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।