
চলতি একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন বসছে ২৮ মার্চ। ওই দিন বিকেল পাঁচটায় সংসদের বৈঠক শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংসদ সচিবালয় সূত্র জানায়, সাধারণত বছরের এই সময়ের অধিবেশনটি সংক্ষিপ্ত হয়। এবারও অধিবেশন সংক্ষিপ্ত হবে। মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় এ অধিবেশন বসবে। সংবিধানে বলা হয়েছে, সংসদের দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না। গত ২৭ জানুয়ারি সংসদের ১৬তম অধিবেশন শেষ হয়েছিল।