দীর্ঘ ১৩ বছর পর গতকাল রোববার সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। উপজেলার কেরানীহাটের একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন হয়। এতে কাউন্সিলরদের ভোটে নুরুল হাকিম চৌধুরী সভাপতি ও মোহাম্মদ মহিউদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাংসদ মো. নজরুল ইসলাম চৌধুরী। সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেবের সভাপতিত্বে ওই আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ ও জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, দপ্তর সম্পাদক সাইদুর রহমান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হাফেজ আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।