ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন গতকাল মঙ্গলবার রূপসদী বৃন্দাবন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে স্থানীয় সাংসদ এ বি তাজুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল খায়ের, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসু ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।