আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে দলের প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশ নেওয়ায় আওয়ামী লীগের পাঁচজন নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত ব্যক্তিরা হলেন নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মাসুদ শিকদার, শাহাবাদ ইউনিয়নে দেলোয়ার হোসেন পান্না ও ইমাদুল হক, তুলারামপুর ইউনিয়নে টিপু সুলতান এবং মুলিয়া ইউনিয়নে পল্লব মজুমদার। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন কুমার চক্রবর্তী সত্যতা নিশ্চিত করেছেন|