পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বুধবার বিকেলে তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন। হজে যাওয়ার আগে এক টুইট বার্তায় খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সৌদি আরবে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সপরিবারে এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পরিবারের সদস্যরাও খালেদা জিয়ার সঙ্গে হজ পালন করবেন। গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান বিএনপির জ্যেষ্ঠ নেতারা।