আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাংবাদিক-পর্যবেক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য বিনিময় আজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কাভার করা দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আজ সোমবার বেলা সাড়ে তিনটায় গণভবনে এ সৌজন্য বিনিময় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস আজ সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এম এম ইমরুল কায়েস আজ প্রথম আলোকে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন। বিকেল সাড়ে তিনটায় গণভবনে এ অনুষ্ঠান হবে।