যুবলীগের কৃষি সম্মেলন ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান। কাজী আবু ইউসুফ স্টেডিয়াম, ভাঙ্গা, ফরিদপুর
যুবলীগের কৃষি সম্মেলন ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান। কাজী আবু ইউসুফ স্টেডিয়াম, ভাঙ্গা, ফরিদপুর

কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন যুবলীগের

যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামের এক কৃষি সম্মেলনে এ বিতরণ কর্মসূচি পালন করে সংগঠনটি।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশব্যাপী কৃষি সম্মেলন ও কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করে যুবলীগ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী বলেন, ‘আজকে দেশবিরোধী বিএনপি-জামাত যে ষড়যন্ত্র করছে তাতে তারা কোনো দিন সফল হবে না।... আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই যুবকদেরই কাজ করতে হবে। ...বর্তমানে মানুষ কাজের আরও সুবিধা ভোগ করতে চায়। আর স্মার্ট বাংলাদেশের মাধ্যমে তা করা সম্ভব।’

সভাপতির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন সারের দাবিতে আন্দোলন করলে ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়। কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলন করলে সেখানেও কয়েকজনকে গুলি করে হত্যা করে বিএনপি-জামাত সরকার। তাদের হাত কৃষকের রক্তে রঞ্জিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুভাষ সিংহ রায়। সঞ্চালনা করেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান (নিখিল)।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন), যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক আবু মুনির মো. শহিদুল হক চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. হেমায়েত উদ্দিন মোল্লা প্রমুখ।