আগুন
আগুন

মধ্যরাতে পল্লবীর কালশী রোডে চলন্ত বাসে আগুন

রাজধানীর পল্লবীর কালশী রোডে বৃহস্পতিবার মধ্যরাতে চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল তালুকদার প্রথম আলোকে বলেন, রাত পৌনে ১২টার দিকে পল্লবীর কালশী রোডে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে যাত্রী নামিয়ে দিয়ে চালক খালি বাস নিয়ে পার্কিং করতে যাচ্ছিলেন।

আগুন লাগার পর বাস থেকে চালক দ্রুত নিরাপদে নেমে যান। এ সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন।

পুলিশ কর্মকর্তা জালাল তালুকদার বলেন, সিসিটিভির ফুটেজ দেখে অগ্নিসংযোগকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।