জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন

সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট। সেদিন বেলা ৩টায় অধিবেশন শুরু হবে।

রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এই অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ সচিবালয় আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।

সংসদ সচিবালয়ের সূত্র জানায়, সাধারণত বছরের এই সময়ে ডাকা অধিবেশন খুব একটা দীর্ঘ হয় না। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় মূলত এই অধিবেশন ডাকা হয়ে থাকে। এ সময়ে ডাকা অধিবেশন সপ্তাহখানেক চলে।

তবে এবারের অধিবেশন কত দিন চলবে, তা অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

অবশ্য এবারের অধিবেশনে বেশ কয়েকটি বিল পাস হওয়ার কথা রয়েছে।