জাতীয় সংসদ নির্বাচনের পর গত দুই সপ্তাহে সারা দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক ডজনের বেশি কার্যালয় খোলা হয়েছে। ভারতে অবস্থানরত সভাপতি শেখ হাসিনার নির্দেশে দল সরকারের মনোভাব ও কারাবন্দী নেতা-কর্মীদের জামিনের পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। কিছু স্থানে স্থানীয় বিএনপির পরোক্ষ সহায়তা মিললেও, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ।