ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি এককভাবে সরকার গঠন করবে। তিনি দেশে ফিরতে প্রস্তুত এবং একটি অবাধ নির্বাচন চান। তিনি বলেন, বাংলাদেশে একটি অবাধ ও ‘গ্রহণযোগ্য’ নির্বাচন না হওয়া পর্যন্ত শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটানো ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থান সম্পূর্ণ হবে না। তিনি ভারতের সঙ্গে 'সবকিছুর আগে বাংলাদেশ' নীতি অনুসরণ করবেন।