প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিসেম্বরে মাঠে নামছে বিএনপি: তারেকের নির্দেশ

বিজয়ের মাস ডিসেম্বরে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো পৃথক বিক্ষোভ, শোভাযাত্রা, অবস্থান ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে সারা মাস সক্রিয় থাকবে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে প্রত্যাবর্তনের ঘোষণার পর, এই কর্মসূচিগুলো কোনো পাল্টা কর্মসূচি বা সতর্ক পাহারা হবে না। দল ও কর্মীদের সাংগঠনিকভাবে চাঙা রাখাই মূল লক্ষ্য।