নির্বাচন কমিশন (ইসি)
নির্বাচন কমিশন (ইসি)

স্থানীয় সরকার নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে ইসি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যুকরণ ও দাখিল করা আবেদন নিষ্পত্তি–সংক্রান্ত বিস্তারিত সময়সূচি ইসি নির্ধারণ করেছে।

চিঠিতে আরও বলা হয়, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ৭ সেপ্টেম্বর। দাখিল করা আবেদন ইস্যুকরণের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর। ভোটার স্থানান্তরের জন্য দাখিল করা আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।

দেশের সব উপজেলা, থানা ও রেজিস্ট্রেশন কর্মকর্তাকে এ–সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। সময়সূচি অনুযায়ী স্থানান্তরের আবেদন নিস্পত্তিকরণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।