
প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকাদান ব্যর্থতাকে পূর্ববর্তী দুই সরকারের ‘জীবনবিনাশী ব্যর্থতা’ ও ‘ক্ষমাহীন অপরাধ’ উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন। ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনি বলেন, বর্তমান সরকার জরুরি ভিত্তিতে টিকা দিয়ে পরিস্থিতির অবনতি রোধ করেছে। সরকার ধাপে ধাপে জিডিপির ৫% স্বাস্থ্য খাতে বরাদ্দ, ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ, ই-হেলথ কার্ড ও জাতীয় স্বাস্থ্যবিমা চালুর পরিকল্পনা নিয়েছে। উপজেলা স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারেও গুরুত্ব দেন তিনি।