
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য না দেন, সে বিষয়ে ভারতের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতে তিনি সতর্ক করেন যে, এ ধরনের কার্যক্রম দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে। পলাতক শেখ হাসিনার ৫ আগস্ট বক্তব্য রাখার গুঞ্জন আলোচনায় আসে। হাইকমিশনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।