
আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) কী ভূমিকায় অবতীর্ণ হবে, সে বিষয়ে এখনই সিদ্ধান্ত নেবে না দলটি। চূড়ান্ত সিদ্ধান্তে যেতে দলটি আরও কিছুদিন অপেক্ষা করবে।
আজ শনিবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দলের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিমণ্ডলীর (প্রেসিডিয়াম) সদস্যদের পাশাপাশি দলের সংসদ সদস্যরাও অংশ নেন।
জাপা চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে দুপুর ১২টায় শুরু হওয়া এই সভা শেষ হয় বেলা তিনটায়। সভায় জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, জাতীয় পার্টি নিজস্ব স্বকীয়তা ও আদর্শ নিয়ে রাজনীতি করবে। কারও ‘বি টিম’ হয়ে রাজনীতি করবে না।
এই সভায় দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মো. মুজিবুল হক, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবু হোসেনসহ ৩৭ জন প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ সদস্য অংশ অংশ নেন।
সভার সিদ্ধান্তের বিষয়ে জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ আজ রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা জি এম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। এখন দরকার সংগঠন মজবুত করার। বুঝেশুনে জনগণের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।’
সভায় উপস্থিত থাকা একাধিক নেতা জানিয়েছেন, দলীয় সংসদ সদস্যদের প্রায় সবাই সরকারের পক্ষে থাকার কথা বলেছেন। অন্যদিকে বেশির ভাগ প্রেসিডিয়াম সদস্য সরকারের সঙ্গে থাকার বিরোধিতা করেছেন। তাঁদের একজন বলেছেন, ‘এখন এমপিরা আওয়ামী লীগের গুণগান গাইছেন, যখন মনোনয়ন পাবেন না তখন সরকারের সমালোচনা করবেন।’
আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) কী ভূমিকায় অবতীর্ণ হবে, সে বিষয়ে এখনই সিদ্ধান্ত নেবে না দলটি। তারা চূড়ান্ত সিদ্ধান্তে যেতে আরও কিছুদিন অপেক্ষা করবে।
শনিবার দুপুরে জাপার নীতি-নির্ধারণী পর্ষদ প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের যৌথ সভায় আলোচনার মধ্য দিয়ে দলটি এ সিদ্ধান্ত নেয়। সভায় জাপার চেয়ারম্যান জিএম কাদের সভাপতিত্ব করেন।
জাপার চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দুপুর ১২টায় সভা শুরু হয়। শেষ হয় বেলা তিনটায়। সভায় দলের জ্যেষ্ঠ কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মো. মুজিবুল হক, কো চেয়ারম্যান এবি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবু হোসেনসহ ৩৭ জন প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য অংশ অংশ নেন।
কাজী ফিরোজ রশীদ প্রথম আলোকে বলেন, ‘আমরা জি এম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। এখন দরকার সংগঠন মজবুত করার। বুঝেশুনে জনগণের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।’
সভায় উপস্থিত থাকা একাধিক নেতা জানিয়েছেন, সভায় দলীয় সংসদ সদস্যদের প্রায় সবাই সরকারের পক্ষে থাকার কথা বলেছেন। অন্যদিকে বেশির ভাগ প্রেসিডিয়াম সদস্য সরকারে সঙ্গে থাকার বিরোধিতা করেছেন। তাদের একজন বলেছেন, আজকে এমপিরা আওয়ামী লীগের গুনগান গাইছেন, যখন মনোনয়ন পাবেন না তখন সরকারের সমালোচনা করবেন।
তবে সভাপতির বক্তব্যে জাপার চেয়ারম্যান জিএম কাদের আবারও উল্লেখ করেন, জাতীয় পার্টি নিজস্ব স্বকীয়তা ও আদর্শ নিয়ে রাজনীতি করবে। কারও বি টিম হয়ে রাজনীতি করবে না। জাতীয় পার্টি দেশের মানুষের ভোটাধিকারের পক্ষে, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে থাকবে।