২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়

লতিফ সিদ্দিকী: ‘আমাকে ফাঁসি দিন’

সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মানবতাবিরোধী অপরাধ মামলায় কথা বলার অনুমতি পাননি। আজ বৃহস্পতিবার ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয় ও কারাগারে পাঠানো হয়। ট্রাইব্যুনালে কথা বলতে না পেরে লতিফ সিদ্দিকী বলেন, “আমাকে ফাঁসি দিয়ে দেন।” তাঁর ছোট ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী এই মামলাকে অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে আইনি লড়াইয়ের কথা জানান।