বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাবি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বামপন্থী ছাত্রসংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৯ সদস্যের কমিটিতে জাবির আহমেদ জুবলেকে আহ্বায়ক এবং সামি আবদুল্লাহ্ ও ফাতিন ইশরাককে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ক্যাফেটেরিয়ায় বিপ্লবী ছাত্র মৈত্রীর বিশ্ববিদ্যালয় শাখার এক কর্মীসভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিকে শপথ পাঠ করান বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিলীপ রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদেকুল ইসলাম সোহেল।

বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৯ সদস্যের কমিটিতে সদস্য আছেন ৬ জন। এর মধ্যে ৪ জনের নাম জানানো হয়েছে। তাঁরা হলেন— সাইফ আল রেদোয়ান, ফারিয়া ইসলাম, জাহিদ রিয়াদ ও রাহুল চন্দ্র শীল।