চবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

ছাত্রদল
ছবি: সংগৃহীত

মেয়াদোত্তীর্ণ হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। আজ শুক্রবার সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক  মো. জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ হওয়ায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।’  

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

২০১৬ সালের অক্টোবরে খোরশেদ আলমকে সভাপতি ও শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৬৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এরপরের বছর ১৮ মে ২৪৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।  সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ থাকে দুই বছর। সেই হিসাবে চার বছর আগেই এ কমিটির মেয়াদ শেষ হয়েছিল।