ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘হিফযুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৬’ (সিজন ২) এর উদ্বোধন করা হয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘হিফযুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৬’ (সিজন ২) এর উদ্বোধন করা হয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে ‘হিফযুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা’ উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘হিফযুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৬’ (সিজন ২) এর উদ্বোধন করা হয়।

আজ রোববার বেলা ১১টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এ ধরনের প্রতিযোগিতা চালু ছিল। ছাত্রদল তারই ধারাবাহিকতায় প্রতিটি ক্যাম্পাসে হিফজুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজনের কাজ শুরু করেছিল।

রাকিবুল ইসলাম আরও বলেন, আগামী ছাত্রদল হবে পলিসি–নির্ভর ছাত্রদল এবং সেই সঙ্গে ওয়েলফেয়ার পলিটিকসের (কল্যাণ রাজনীতি) ছাত্রদল।

আজকে এবং আগামীকাল সোমবার বাছাইপর্ব এবং আগামী ৪ মার্চ চূড়ান্ত প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হবে বলেন নাছির উদ্দীন।

প্রথম দিনের প্রাথমিক বাছাইপর্ব সকাল ১০টা ৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

উদ্বোধন অনুষ্ঠানে ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ অনেকে উপস্থিত ছিলেন।