
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করেছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁর পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন। ২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ নেওয়া এই রাষ্ট্রপতি ৫ই আগস্টের গণ-অভ্যুত্থানের পর সৃষ্ট সাংবিধানিক সংকট নিরসনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে ভূমিকা রাখেন এবং নতুন সরকার গঠন পর্যন্ত দায়িত্ব পালন করেন। ছাত্রনেতারা তার পদত্যাগের দাবি জানাচ্ছিলেন। গুরুতর অসুস্থতা এবং সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন।