রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে ঘোষণার পর জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের নেতারা। রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে

রাষ্ট্রপতি ভোটে অলি, নেপথ্যে জামায়াত-কৌশল

প্রায় তিন যুগ পর রাষ্ট্রপতি নির্বাচনে আবার ভোটের লড়াই। সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীর জয় নিশ্চিত। তবে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর ও বীরবিক্রম অলি আহমদকে প্রার্থী করেছে। জয়ের সম্ভাবনা না থাকলেও জামায়াত ৭১-এর অভিযোগ মোকাবিলায় একজন মুক্তিযোদ্ধাকে সামনে রেখে ও পুরোনো প্রতিশ্রুতি রক্ষায় এই কৌশল নিয়েছে, যা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।