বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

তারেককে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ৪ প্রার্থী

ঢাকা-১৭ আসনের নির্বাচনে বিএনপির প্রার্থী তারেক রহমানকে সমর্থন জানিয়ে আরও চারজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সরে দাঁড়িয়েছেন। বুধবার সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে মোরগ প্রতীকের সাবেক সাংসদ এস এম আবুল কালাম আজাদ এবং ডাব প্রতীকের শামীম আহমেদ সশরীরে সমর্থন জানান। এছাড়া আনারস ও আপেল প্রতীকের মোহাম্মদ রাশেদুল হক ও মনজুর হুমায়ুন টেলিফোনে সমর্থন ব্যক্ত করেন। তাঁরা সবাই দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।